সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল ৫ টার দিকে গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।‌ শাহিন আলম বাঁশবাড়ীয়া গ্রামের রেজাউল হকের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ  কর্মকর্তা  ওসি তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাহিনের বাবা রেজাউল হক জানান, তার ছেলে শাহিন আজ বিকেলে নিজ বাড়িতে থাকা বৈদ্যুতিক পাম্পে গোসল করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ড.আশিকুর রহমান জানান হাসপাতালে আসার আগেই শাহিন আলমের মৃত্যু হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo