শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১১০৭ বার পঠিত

করোনা‌ ভাইরাস নিয়ন্ত্রনে কঠোর লকডাউনের ১৩ তম দিনে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৩ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার সাহারবাটি ও কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ২ জন আরোহণ, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৩ জনের নিকট থেকে মোট ১ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ জুলাই ২০২১ ইং তারিখে সকল বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউনের মেয়াদ আবারো ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ (বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসার বাহিনীর সদস্য) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo