শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে মৃত্যু সনদ পেতে হয়রানীর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৯৩১ বার পঠিত

আদালতে জমিজমা সংক্রান্ত মামালা চলমান অবস্থায় বিবাদি মারা যাওয়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ পেতে সংবাদ সম্মেলন করেছে মামলার বাদী। মামলা চলমান জমি দখল করার জন্যই মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশ সনদ না দিতে পৌর মেয়রের সাথে আতাত করার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। শনিবার বেলা ১২ টার সময় গাংনী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মামলার বাদী সিরাজুল ইসলাম।

লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই মোতালেব হোসেনের সাথে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিশন মামলা রয়েছে। মামলা নম্বর ৩৫২৭/২০১২। চলতি বছরে ২৫/০৫/২২০২১ইং তারিখে তার মৃত্যু হয়। উক্ত মামলায় আমার বাবা মোজাহার মোল্লা বাদী থাকলেও তার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে আমি বাদী এবং চাচাতো ভাই মোতালেব হোসেন বিবাদী ছিলো। মামলা নিষ্পত্তি বা চলমান রাখতে বিবাদীর মৃত্যুর ফলে তার ওয়ারিশ সনদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান গাংনী পৌরসভায় ঘুরে ঘুরেও সনদ পাওয়া যাচ্ছে না। বিবাদী মৃত্যুবরণ করায় তার ওয়ারিশ পৌর মেয়র আহম্মেদ আলীর সাথে আতাত করে জমি দখলের পায়তারা করছেন। বার বার পৌর মেয়রের কাছে গেলেও তিনি আমাদের সনদ দিবেন না বলে জানিয়ে দেন। তিনি আরও বলেন লিখিত আবেদন করলেও পৌর সভা আবেদন গ্রহন করবে না। এমতাবস্থায় মামলার জটিলতা তৈরি করে জমি দখল করার অপচেষ্টা বন্ধ করতেই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করছি এবং চলমান রাখতে বা মামলা নিষ্পত্তি করতে মৃত্যু ও ওয়ারিশ সনদ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সাহায্য প্রার্থণা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে বিবাদী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সনদ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, সিরাজুল ইসলাম মোতালেবের ওয়ারিশ না। মোতালেব হোসেনের ওয়ারিশরা বলেছে তারা নিজে না আসলে অন্য কাউকে ওয়ারিশ সনদ দেওয়া যাবে না। তাই সিরাজুলকে ওয়ারিশ সনদ দেওয়া সম্ভব না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo