বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান আসাদ (৫৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জোড়পুকুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসাদুজ্জামান আসাদ উপজেলার বাওট গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার এ তথ্য নিশ্চিত করেছেন।

জোড়পুকুরিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য শাহাবুদ্দিন জানান, আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে জোড়পুকুরিয়া বাজারে আসাদুজ্জামান আসাদ নামে এক সবজি ব্যবসায়ী রাস্তা পারাপার করছিলেন। এ সময় স্থানীয় জোড়পুকুরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে লিটন (১৮) টিভিএস এপাচি ফোরভি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সবজি ব্যবসায়ী আসাদকে ধাক্কা দিলে পাকা সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আদিলা আজহার তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo