বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে সিএনজি গাড়ী উল্টে নিহত- ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০১৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মুরগিবাহী সিএনজি গাড়ী উল্টে ইব্রাহিম জোয়ার্দার (৫৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বড়বামন্দি গ্রামের খালপাড়ার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম জোয়ার্দার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইসমাইল জোয়ার্দারের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহিম জোয়ার্দারের ছেলে সিএনজি চালক ইসরাফিল হোসেন জানান, তার পিতাকে সিএনজি গাড়ির ডানপাশের সীটে বসিয়ে ব্যবসার মুরগি কেনার জন্য তিনি বড়বামন্দি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় বামন্দি গ্রামের খালপাড়ার তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে মুরগিবাহী সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাড়িটি উল্টে যায়। এসময় তার পিতা ইব্রাহিম জোয়ার্দার গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় মসজিদের মুসল্লীরা এসে গাড়ির নীচ থেকে তার পিতার মৃতদেহ উদ্ধার করে (নিজ বাড়ি) ভাটপাড়া গ্রামে পাঠায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সিএনজি গাড়ী উল্টে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo