বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে ৫ কেজি গাঁজাসহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সবুজ উপজেলার নওপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, এনামুল হক মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন সাহারাবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় মোল্লা টেলিকম এর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ৫ কেজি গাঁজাসহ সবুজ মিয়া নামের এক মাদক কারবারীকে আটক করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদক কারবারি সবুজ মিয়া দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারী সবুজ মিয়ার বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo