বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর ভোলা কসাইয়ের ইন্তেকাল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌরসভার ভিটাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম ভোলা কসাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত আত্তাব মোল্লার বড় ছেলে।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল পৌনে সাতটার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন যাবত তিনি হৃদরোগ সমস্যায় ভুগতে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি পেশায় কসাই ছিলেন।

জানা গেছে, সিরাজুল ইসলাম ভোলা মূলত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তিনি গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একজন সদালাপী ও পরিশ্রমী মানুষকে হারানোর শোক প্রকাশ করেছেন।

মরহুমের জানাজা আজ সোমবার (২৭ অক্টোবর) বাদ আসর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

মরহুমের আত্মীয়-স্বজন ও স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসল্লিদের জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ছোট ছেলে শ্যামলী এন আর কাউন্টারের ম্যানেজার আশরাফুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo