শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে আহত-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১২০৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে চার জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে কাজিপুর খাঁ পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- কাজিপুর খাঁ পাড়ার খোকা মন্ডলের ছেলে মিরাজ আলী (৬৫), মিরাজ আলীর ছেলে আরজ আলী (৩৫), অবিরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৩৮) ও মেয়ে স্বপ্না খাতুন (১৫)।
আহত মিরাজ আলী জানান, প্রায় ২০ বছর আগে কাজিপুর গ্রামের রেজাউল চৌকিদারের নিকট থেকে ৯ শতক জমি কিনে ওই জমিতে বসবাস করে আসছি। বেশ কয়েক বছর হলো রেজাউল চৌকিদার মারা গেছেন। বসবাসের ঘর ভেঙ্গে পুনরায় ঘর তৈরী করতে গেলে আজ শুক্রবার সকাল ৭ টার দিকে জমি তাদের দাবি করে হারান চৌকিদারের ছেলে মতিয়ার (৫০), সহোদর আতিয়ার রহমান, আতিয়ার রহমানের ছেলে বাবু (৪০) ও রাহাতুল ইসলামের ছেলে জাহিদ (৩৫)সহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কীত হামলা করে আহত করে এবং ঘরবাড়ী ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে আরজ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo