শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর ধানখোলা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৯৬৪ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত এ নগদ অর্থ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ধানখোলা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়। ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সকলের হাসি খুশি ভাগাভাগি করে নিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। রমজানের এ পবিত্র মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। ট্যাগ অফিসার ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান।
এই কার্যক্রমের আওতায় পূর্ব প্রস্তুতকৃৃত তালিকা অনুযায়ী প্রত্যেককে ৪শ’৫০ টাকা করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ১ হাজার ১শ’ ৭৯ জনকে দেয়া হয়েছে এ নগদ অর্থ।
এ সময় ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা সদস্যরা, ইউপি সচিব রফিকুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo