বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীর বামন্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৮৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নিশিপুর বাণিজ্য পাড়ায় এ পরিচিতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

১ নম্বর নিশিপুর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বামন্দি ইউনিয়ন কৃষকলীগ এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি একরামুল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি হবিবর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তার, বামন্দি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জিয়ারুল হকসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বামন্দি ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে কৃষক লীগের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo