রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণসংবর্ধনা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৮৬৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ গণসংবর্ধনা দেয়া হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য শামীম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার একাধিক বারের নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।

আওয়ামী লীগ নেতা আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়নের একাধিক বারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল ও এলাঙ্গী পুলিশ ক্যাম্প ইনচার্জ হেকমত আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর বকুল হোসেন,
১ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর আতিয়ার রহমান আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য সাহারন নেছা প্রমুখ।

এসময় গাংনী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট রাশেদুল হক জুয়েল, গাংনী পৌরসভার প্যানেল মেয়র ঝর্ণা বেগম, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo