রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনী পৌরসভার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১০১০ বার পঠিত

দেশে করোনা ভাইরোস প্রতিরোধে তৃতীয় ধাপে আবারও সরকারীভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার থেকে এক সপ্তাহের জন্য আবারও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুরের গাংনী পৌরসভার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী বাসষ্ট্যান্ডে পথচারীদের মাঝে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয়। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী বিনামূল্যে এ মাস্ক বিতরণ করেন। কার্যক্রমের আওতায় পথচারীদের মাঝে ৫ শতাধিক মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে প্রত্যেককে মাস্ক ব্যবহার ব্যতিত কোন সেবা না দেয়ার ঘোষণা দেন তিনি। এ কার্যক্রম অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। ব্যবসায়ী সমিতির নেতা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে প্রত্যেককে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হবে বলে তিনি জানান। এ সময় সহকারী প্রকৌশলী শামীম রেজা, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ন করিব, পৌর সভার সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলগন প্রধান সহকারী আসলাম আলী, উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুল হক স্বপন, সহ-সম্পাদক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo