মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

ডিবি পুলিশের অভিযানে আটক-১, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১০৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও ফেনসিডিলসহ আমজাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার রাত পৌনে এগারটার দিকে উপজেলার সহড়াতলা গ্রামের নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪শ’গ্রাম গাজা ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবিব, ইব্রাহিম বিশ্বাস ও মাহাতাব উদ্দীনসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আমজাদ নামের এক ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে ৪শ’গ্রাম গাঁজা এবং ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নাম্বার ১৪, তারিখঃ ১৪/০৬/২০২১ ইং,
প্রসঙ্গত, আসামি আমজাদ হোসেনের বিরুদ্ধে আরও দু’টি মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo