শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

ডিবি পুলিশের অভিযানে গাংনীতে মাদক, নগদ টাকা উদ্ধার ও মোবাইল জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১১৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আজিজুল হক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী সরকারি ডিগ্রী কলেজ মোড় থেকে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিন অভিযান চালিয়ে তাকে আটক করেন। এই সময় আজিজুল হকের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪শ’টাকা উদ্ধার এবং একটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত আজিজুল হক পৌরসভাধীন ০৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের মসজিদপাড়ার জামাল উদ্দীনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী সরকারি ডিগ্রী কলেজ মোড়ে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিমউদ্দিন অভিযান চালিয়ে আজিজুলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০পিচ ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রীর ৪ হাজার ৪শ”টাকা উদ্ধার ও ১টি মোবাইল ফোন জব্দ করেন।  আটককৃত আজিজুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তিনি আরো জানানতিনি আরো জানান, আজিজুল হকের নামে ইতোপূর্বে আরও ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo