বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে গাংনীতে পৌর আ’লীগের পথসভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সালে হ মোঃ নাজমুল হক সাগরের নৌকা প্রতীককে বিজয়ী করতে পথসভা করেছে গাংনী পৌর আ’লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্ব পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু’র সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা রেজাউল ইসলাম রেজা।

আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনােনীত দলীয় প্রার্থী আবু সালেহ মোঃ নাজমুল হক সাগরের নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বক্তারা।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, গাংনী পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পথসভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo