মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মৃত্যুর ১০ দিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরল প্রবাসীর লাশ।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

মৃত্যুর ১০ দিন পর মালয়েশিয়া থেকে প্রবাসী সহকর্মীদের সহযোগিতায় দেশে ফিরেছে তোফাজ্জল হোসেন (৫৫) নামের এক প্রবাসীর মরদেহ। বুধবার (২০ মার্চ) বিকেলে তার মরদেহ দেশে ফিরলে পরিবারের পক্ষে বিপ্লব হোসেন এয়ারপোর্ট থেকে তা গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পরিবারের কাছে মরদেহ এসে পৌঁছায়। তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় গিয়ে একটি কোম্পানিতে কাজ করতেন। গত সোমবার (১১ মার্চ) মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস্যায়  মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর সেখানে বসবাসকারী সহকর্মীরা দায়িত্ব নিয়ে মরদেহ দেশে পাঠান।

তোফাজ্জল হোসেনের মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ১০ দিন পর দেশে ফিরেছে। মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে বিপ্লব হোসেন বুধবার (২০ মার্চ) সন্ধ্যায়  বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তোফাজ্জল হোসেন অভাবের তাড়নায় পরিবারের সবাইকে নিয়ে সুখ-স্বাচ্ছন্দে থাকার আশায় ইতোপূর্বে ব্রণাইয়ে ছিলেন। সেখান থেকে  ফিরে এসে বিগত সাত বছর আগে আবারো মালয়েশিয়াতে পাড়ি জমায়।  সেখানে প্রথম রোজার দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১২ মার্চ মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন মারা যান।

বামুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল  বলেন, রেমিটেন্স যোদ্ধা তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ পাক শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার তৌফিক দান করুন। একই সাথে মরদেহ দেশে পাঠানোর সহযোগিতা করার জন্য প্রবাসী সহকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo