শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে কোলড্রিংস ভেবে বিষপানে শিশুর মৃত্যু

মাসাদ আলী
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১২৬৯ বার পঠিত

মেহেরপুরে কোলড্রিংস ভেবে বিষপান করে তাহসিন নামের (৪) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোমবার (১৪জুন’২১ ইং) সকালে হাউ বাড়িয়া গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহত শিশু তাহসিন সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মিল পাড়া এলাকার শাহজামাল খান শামিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার (১১জুন’২১ ইং ) তারিখ সকাল ৯টায় তাহসিনের বাবা শাহজামাল খান শামিম একটি টাইগার নামের এনার্জি ড্রিংকসের বোতলে ঘাস মারা বিষ রেখে ছিল। সেটি মাঠে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে রাখার পর ঐ শিশুটি কোলড্রিংস ভেবে সেটি পান করে ফেলে। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সোমবার সকালে তার দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo