শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ লাল্টু আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৯৬৩ বার পঠিত

মেহেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজাসহ লাল্টু মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে যুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। আটককৃত লাল্টু মিয়া মেহেরপুর সদর উপজেলার (কচুইখালী) যুগিন্দা (বেলেপাড়া) গ্রামের আজিজুল হকের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার যুগিন্দা এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাবিবুর রহমান, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে লাল্টু মিয়াকে আটক করেন, এসময় তার কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত লালটু মিয়ার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo