শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত-২

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৯৪৬ বার পঠিত

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় রাজিব এবং সাব্বির নামের দুই যুবক আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই যূবককে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজিব মেহেরপুর শহরের পুরাতন কাজী অফিস পাড়ার সোহরাব উদ্দিনের ছেলে এবং সাব্বির শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মিজানুর রহমান মিজানের ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে,  মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় রাজিব এবং মিজানুর রহমান মিজানের মধ্যে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে চরম বাকবিতন্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে সাব্বির এর নেতৃত্বে একদল যুবক কাজী অফিস পাড়ায় রাজীবের উপর হামলা চালালে সে আহত হয়। এসময় এলাকার কিছু মানুষ রাগান্বিত হয়ে সাব্বিরদের উপর পাল্টা হামলা চালায় এবং সাব্বিরও মারাত্মক ভাবে আহত হয়।

এই ঘটনায় দুই গ্রুপের দুই জন অর্থাৎ রাজিব ও সাব্বির মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo