শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে বাকি কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৯৩৪ বার পঠিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন মেহেরপুরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরের উন্নয়নের জন্য ব্যাংক চেক দিয়েছেন। তিনি বলেছেন মেহেরপুরের উন্নয়নের জন্য যা করা দরকার সে বিষয়ে়ে উদ্যোগ গ্রহণ করা হবে ।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে যাদুখালি স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo