সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে

মেসার্স লাবিবা ফার্মেসীকে ২৫ হাজার টাকা  এবং ভাউচারে সার বিক্রয়ের তথ্যে গড়মিল থাকার অপরাধে মেসার্স হক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত গাংনী উপজেলার গাড়াবাড়িয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, সার, বেকারী ও কীটনাশক তদারকি করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭, ৫১ ও ৪৫ ধারা অনুসারে মেসার্স লাবিবা ফার্মেসীকে ২৫ হাজার টাকা  এবং ভাউচারে সার বিক্রয়ের তথ্যে গড়মিল থাকার অপরাধে মেসার্স হক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo