শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪১৬ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এজাজ আহমেদ (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এজাজ আহমেদ দঃ কোরিয়া প্রবাসী ও মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার আলফাজ আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দক্ষিণ কোরিয়া প্রবাসী এজাজ আহমেদ দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছেন। মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়ার জন্য আজ সকালে চুয়াডাঙ্গায় যান। কাগজপত্রের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে দুপুরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাতি কাটা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যান চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এজাজ আহমেদ মোটরসাইকেল থেকে পাকা সড়কের উপরে ছিটকে পড়ে শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পাখি ভ্যান চালক প্রাণে বেঁচে যায়।
ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo