রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে ৬টি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৯৬৪ বার পঠিত

মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় তৃতীয় ধাপে ৬টি ইউনিয়ন পরিষদে ২৮ অক্টোবর ২০২১ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে প্রার্থী মনোনীত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (২২ অক্টোবর ২০২১) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জনোনেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জনোনেত্রী শেখ হাসিনা এমপি। সভায় খুলনা বিভাগের মেহেরপুর জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা প্রতীক প্রাপ্ত) মনোনীত প্রার্থীরা হলেন-সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন-ইদ্রিস আলী ও বুড়িপোতা ইউনিয়ন-শাহ জামান এবং গাংনী উপজেলায় কাজিপুর ইউনিয়ন-রেজাউল হক, ষোলটাকা ইউনিয়ন-দেলবার হোসেন, ধানখোলা ইউনিয়ন- আব্দুর রাজ্জাক ও রায়পুর ইউনিয়ন- গোলাম সাকলায়েন ছেপু।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ও বুড়িপোতা ইউনিয়ন এবং গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন, ষোলটাকা ইউনিয়ন, ধানখোলা ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন এবং ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান, দারিয়াপুর, মোনাখালী ও মহাজনপুর ইউনিয়ন এবং গাংনী উপজেলার কাথুলী, তেতুঁলবাড়ীয়া, সাহারবাটি,মটমুড়া ও বামন্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo