বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজ উদ্বোধনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৮৭ বার পঠিত

মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর), বিকেলের দিকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এ কাজের উদ্বোধন করেন।

মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজে (১.৫০ কিঃমিঃ) ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৮৩ হাজার ১৯৭ টাকা।
আমফান প্রজেক্টের অর্থে কাজটি সম্পন্নের দায়িত্বে রয়েছেন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর। জনপ্রশাসন প্রতিমন্ত্রী নাম ফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির উদ্বোধন ঘোষণা করেন।
এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, নবনির্বাচিত ইউপি সদস্য রাজন আলীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo