বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুরে মিনি ম্যারাথন

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৮৫০ বার পঠিত

“প্রতিহিংসা দূরে রাখি ভালোবাসার সমাজ গড়ি” “সুস্থ শরীর সুস্থ মন” এই শ্লোগানকে সামনে রেখে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের মেহেরপুর এর আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন। এই উপলক্ষে শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুটি থেকে ম্যারাথন শুরু হয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ গিয়ে শেষ হয়। এই মিনি ম্যারাথনে বিভিন্ন জেলার ১২৫ জন অংশগ্রহণ করেন।

আমঝুপি নীলকুঠি হতে বাইপাস সড়ক হয়ে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে ৮৫ জন মুজিবনগর স্মৃতিসৌধের গন্তব্যে পৌঁছান।
এই মিনি ম্যারাথন এ প্রথম হন ঝিনাইদহ জেলার শাকিল আহমেদ, দ্বিতীয় হয়েছেন মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের লিটন হোসেন, তৃতীয় হয়েছেন গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আবু সাঈদ।
ম্যারাথন শেষে মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এবং মুজিবনগর থানার ইনচার্জ মেহেদি রাসেল। এসময় উপস্থিত ছিলেন পরিবর্তনের মেহেরপুরের আহ্বায়ক শাহাবুদ্দিন শেখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আমঝুপি শিশু-কিশোরের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo