বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

হেলমেট ও কাগজপত্র বিহিন কোন মোটরসাইকেল চলবে না- টিআই বুলবুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১০২২ বার পঠিত

মেহেরপুর জেলা ট্রাফিক ইনস্পেক্টর (টি আই) এডমিন সরদার বুলবুল আহমেদ বলেছেন মেহেরপুর শহরে হেলমেট এবং কাগজপত্র বিহিন কোন মোটরসাইকেল চলবে না। তিনি বলেন, মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম স্যারের নির্দেশে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

মেহেরপুরকে যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর শহরসহ গাংনী ও মুজিবনগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা দায়ের করা ইচ্ছে। হেলমেট ও কাগজপত্র বিহিন মোটরসাইকেল না চালানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় যারা নিহত হন তাদের অধিকাংশই হেলমেট বিহীন চলাফেরা করে। হেলমেট পরে ড্রাইভিং করলে আল্লাহর ইচ্ছায় সড়ক দুর্ঘটনাতেও মানুষের ক্ষয় ক্ষতি কিছুটা কম হয়। মঙ্গলবার (১৯/১০/২০২১) মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় চেকপোষ্টে তিনি এ সব কথা বলেন।

এ সময় শতাধিক গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখে বেশকিছু গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) বিএম ফেরদৌস, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মিল্টন খলিফাসহ সঙ্গীয় ফোর্স এবং মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo