বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১ গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম

ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ সেন্টু আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬২৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ সেন্টু আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার সকাল পৌনে ৬ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত সেন্টু উপজেলার পলাশীপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দীন অভিযান চালিয়ে সেন্টু’র বসতঘর থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি মোবাইল জব্দসহ সেন্টুকে আটক করেন। আটককৃত সেন্টুর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo