রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরের আমঝুপীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

মেহেরপুরে সদর উপজেলার আমঝুপী গ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমুত আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার আমঝুপী বিএডিসি ফার্মের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হুরমুত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আসেদ আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে হুরমুত আলী মোটরসাইকেল যোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আমঝুপী বিএডিসি ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও এন্ড সিভিল ডিফেন্সের একটি দল হুরমুত আলীকে উদ্ধার করে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo