রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ও মাঠকর্মী স*ম্মে*ল*ন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

মেহেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ সকাল ১০ টার দিকে আঞ্চলিক
কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক খোন্দকার রফিকুল ইসলাম ও মেহেরপুর আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক একটি প্রগতিশীল উন্নয়ন ধারার ব্যাংক। মানুষের ব্যাংকিং সেবাকে সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রেখে চলেছে। সাধারণ মানুষ যাতে আরও সহজভাবে ব্যাংকিং সেবা পেতে পারে উপস্থিত সকল শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সে বিষয়ে আরো আন্তরিক হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর অঞ্চলের ৮ টি শাখার ব্যবস্থাপক ও ঋণ বিভাগে নিয়োজিত মাঠকর্মী এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo