বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু (৭০) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (০৮ মার্চ) রাত ১১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) বোরহানউদ্দিন চুন্নু আমঝুপী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ডা. মহিউদ্দিন এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত সমস্যায় ঢাকাতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (৯ মার্চ) সকাল ১০ টায় ঢাকা থেকে মরদেহ নিজ বাড়ি আমঝুপিতে এসে পৌঁছেছে। তাকে শেষবারের মতো দেখার জন্য রাজনৈতিক ব্যক্তি বর্গসহ এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শনিবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় আমঝুপী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হবে। সকল আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo