বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন

মেহেরপুরে মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন জাতীয় সংসদ সদস্য,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ছহিউদ্দিনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে শহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ- সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম,কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও জজ কোর্টের পি পি অ্যাড.পল্লব ভট্টাচার্য,জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হিরা,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

এছাড়াও এসময় আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo