শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

মেহেরপুরে শিল্পকলায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীর অবস্থান কর্মসূচি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৮৯৭ বার পঠিত

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে গোপনে কিছু সদস্যের সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহনে বিশেষ সুবিধা প্রাপ্তর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটারের সভাপতি নিশান সাবের।
শনিবার বিকাল ৫ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিশান সাবের বলেন, গত ২৫ ফেব্রæয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচনের পূন:তফসিল ঘোষনা করা হয়েছে। প্রশ্ন হলো প্রথম তফসিল কবে ঘোষনা করা হয়েছিল। করোনা সংকটকালীন সময়ে যখন শিল্পকলার সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ তখন বিশেষ গোপনে একেবারে কু-কৌশলের আশ্রয় নিয়ে গঠনতন্ত্রের দোহাই দিয়ে মাত্র ২শ ২০ সদস্যর তালিকা প্রকাশ করা হলো। প্রায় ৯ শতাধিক সাংস্কৃতিক স্বজন সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র শিল্পকলার সদস্য পদ নবায়ন করার কোন সুযোগ পেলোনা। জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রাপ্ত শিল্পিরাও নিজেদের সদস্যপদ নবায়নের কোন সুযোগ পাননি। শিল্পকলার পদ ব্যবহার করে বিশেষ সুবিধা নেওয়ার জন্যই কি নির্বাচন না করে পদ দখলে রাখার অভিপ্রায় থেকে এ কুটকৌশল ও শিল্পকলা বিরোধী অশুভ তৎপরতা বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে গঠনতন্ত্র না মেনে ২৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত সদস্য হয়েছিল ১১শ ৩৭ জন। শিল্পকলার আয় তহবিলে জমা হয় ৭ লক্ষাধিক টাকা। নির্বাচন অনুষ্ঠিত হয় ৩১ মার্চ। কিন্তু ২০২১ সালের নির্বাচন গঠনতন্ত্রের শতভাগ নিয়ম মেনে মাত্র ৩শ ৪ জন সদস্য নিয়ে হচ্ছে যার মধ্যে ৮৪ জন আজীবন সদস্য বাকি ২শ ২০ জন নবায়ন ও নতুন সদস্য। নিশান সাবের আরও বলেন, গঠনতন্ত্র মানা না হওয়ায় ২০১৮ সালের নির্বাচন তাহলে অবৈধ আর অবৈধ কার্যনির্বাহী দ্বারা খসড়া ভোটার তালিকাও অবৈধ। তাই সাংস্কৃতিক স্বজনদের সদস্য পদ নবায়ন করা এবং নতুন সদস্য পদ গ্রহনের সুযোগ দিয়ে নির্বাচনী তফসিল পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো বক্তব্য দেন লালন একাডেমির সভাপতি নাজির হোসেন নাদীম ও সাংস্কৃতিক কর্মী আতিক স্বপন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo