রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে মাদকসহ আটক-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৬২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইনসহ চার ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (১৯ জুন) দিবাগত রাতে ও বৃহস্পতিবার (২০  জুন) সকালে উপজেলার বিভিন্ন গ্রামে ও পৃথক সময়ে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটকসহ মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- কাজিপুর মধ্যপাড়ার ইলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম(৩৮), সহড়াতলা গ্রামের আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুছা (৪৫), কুঠি ভাটপাড়া গ্রামের কাবুল হোসেনের ছেলে কাজল (১৯) ও খাসমহল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে পল্টু (৪০)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, বুধবার (১৯ জুন) ও বৃহষ্পতিবার (২০ জুন) উপজেলার বিভিন্ন গ্রামে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের ভিন্ন ভিন্ন টিম অভিযান চালায়। অভিযানে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ সাহাজুল ইসলামকে আটক করা হয়।

এছাড়াও সকাল পৌনে ১০ টার দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে মশিউর রহমান মুছাকে ৭০ বোতল ফেনসিডিল, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ পল্টুকে আটক করা হয়। আটককৃতরা সকলেই চিহ্নিত মাদক কারবারি। এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত থেকে মাদক পাচার করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo