বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৪১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি উত্তোলনকারী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার হিন্দা বিল পাড়ার কাজলা নদীর পাশে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়েছে। সাইফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার নিকোশিন্দাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।

মাটি উত্তোলনকারী সাইফুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থানা আইন ২০১০ এর ৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে এখানে ভাড়াতে মাটি উত্তোলন করতে এসেছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর এ আলম সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo