শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর ধানখোলা উপ- শাখা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১০০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা উপ-শাখা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ধানখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ধানখোলা উপ-শাখার নির্বাচন কমিটির আহ্বায়ক আবু সাঈদ টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানখোলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার সহ-সভাপতি এনামুল হক নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার ও ধানখোলা উপ-শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo