মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুর জেলা ডিবি পুলিশের অভিযানে কুষ্টিয়ার দুই মাদক কারবারি গাংনীতে আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৯৭৬ বার পঠিত

কুষ্টিয়ার দুই মাদক কারবারিকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের এএসআই হাবিবুর রহমান (নিঃ) ও ইব্রাহিম হোসেন তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি HERO HONDA মোটর সাইকেল জব্দ করা হয়। যার নম্বর নাটোর -হ- ১১-৩৯৫০ আটককৃতরা হলো- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মেজবাহুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে মাসুদ (৪৮) বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বড় বাজার এলাকায় বসবাস করে। অপরজন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশ্চিম গোট্টিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে শিহাব উদ্দীন (৩৮), বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ঘোড়াঘাট বড় বাজার এলাকায় বসবাস করে।

মেহেরপুর জেলা ডিবি ওসি তরিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) জানান, মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেন। তাদের কাছ থেকে 6 বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo