শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৯৮২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার ভোর ৬ টার দিকে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারি- বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গাংনী আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা জাপা সভাপতি আব্দুল হালিম।

এ সময় গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর পরিচালক আবুল কাশেম অনুরাগী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo