শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

মেহেরপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৯৪২ বার পঠিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করা, শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করা, পেশাগত উন্নয়নের কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানব বন্ধন করেছে মেহেরপুরের বেসরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করেছে তারা।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার দুপুরের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী নেতৃবৃন্দ। এ সময় সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, মেহেরপুর সদর জেলা সভাপতি আব্দুল হাই,গাংনী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুন রেজা, উপদেষ্টা মোজাম্মেল হক, আতিয়ার রহমান প্রমূখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন, একই সাথে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo