বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মউকের সালিশ বৈঠকের মধ্যস্থতায় বিধবা সাবানা ফিরে পেল বসতভিটা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১০১২ বার পঠিত

মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর সালিশ বৈঠকের মধ্যস্থতায় মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামের বিধবা নারী সাবানা খাতুন বসতভিটা ফিরে পেলেন। বুধবার মউকের নিজস্ব কার্যালয়ে সালিশ মীমাংসা শেষে সাবানা খাতুন জানান, তার স্বামীর মৃত্যুর পর ২ সন্তান নিয়ে স্বামীর ভিটা ছাড়া হন তিনি। আশ্রয়হীন অবস্থায় পথে পথে ঘুরেছেন দীর্ঘ সময়। বিষয়টি জানতে পেরে মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের প্রচেষ্টায় উভয় পক্ষের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সাবানা খাতুনের শ্বশুর ভাদু শেখ সাবানা খাতুনের এতিম শিশুসহ সমস্ত দায়িত্ব গ্রহণ করে তাকে শ্বশুরালয়ে নিয়ে যায়। অধিকার বঞ্চিত নারী সাবানাকে অধিকার ফিরিয়ে দিতে সহযোগিতা করায় মউকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo