মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীর ছাতিয়ান গ্রামে অগ্নিকাণ্ডে ঘর ও গরু পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৯০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে ঘর ও গরু পুড়ে দুই কৃষকের ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ছাতিয়ান গ্রামের ঈদগাহ পাড়ার ফয়েজ উদ্দিন এর ছেলে আপেল উদ্দিন ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে জাহিরুল ইসলাম।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইছাহক আলী বিশ্বাস জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে যায়। ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কৃষক আপেল উদ্দিনের ঘর ও ৩ টি গরু পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। একই সাথে কৃষক জাহিরুল ইসলামের ঘর পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ ইসাহাক আলী আরো জানান, বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ভুক্তভোগী কৃষকরা সরকারি সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo