মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে গাংনীতে র্র্যালি ও আলোচনা সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৯৯৮ বার পঠিত

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে মেহেরপুরের গাংনীতে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্্যালি গাংনী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। র্্যালি শেষে উপজেলা গেটে ফিতা কাটা ও কবুতর অবমুক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নূর-ই- আলম সিদ্দিকী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের সম্পাদক ইয়াসিন রেজা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, আব্দুর রকিব, উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে এনজিও এবং বিভিন্ন দপ্তরের মোট ২২ টি স্টল স্থান পেয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রত্যেকটি স্টল প্রধানদের সাথে কুশলাদি বিনিময় এবং সংশ্লিষ্ট বিষয়ে সম্যক ধারণা নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo