রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১১৯৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল হক আসাদ এর বিরুদ্ধে দু’টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, কোন টেন্ডার ছাড়াই প্রায় ৫০ হাজার টাকা মুল্যের দুটি গাছ ২৭ হাজার ৫শ’টাকায় বিক্রি করেন প্রধান শিক্ষক ওয়াহিদুল হক আসাদ।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ের বেশ কয়েকটি গাছ বিক্রয় করেছেন। তিনি আরো বলেন, শুধুমাত্র সভাপতিকে ম্যানেজ করেই এ ধরনের নীতি বহির্ভূত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি।
গাছ ক্রেতা বেতবাড়িয়া গ্রামের বকুল বেপারী জানান, হেড মাস্টার বলেছে গাছ বিক্রি করবে। কম দামে পেয়েছি তাই লাভের আশায় ওই গাছ দু’টি কিনেছি।

প্রধান শিক্ষক ওয়াহিদুল হক আসাদ জানান, গাছ বিক্রি করতে টেন্ডার বিজ্ঞপ্তি দিতে হয় আমার জানা ছিল না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সাথে কথা বলতে চাইলে প্রধান শিক্ষক ওয়াহিদুল হক জানান সভাপতি মোবাইল ফোন ব্যবহার করেন না।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার জানান, শিক্ষা প্রতিষ্ঠানের গাছ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়া বিক্রির কোনো সুযোগ নেই। তবে উনি যদি টেন্ডার ছাড়াই বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই অন্যায় করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, প্রধান শিক্ষক যদি টেন্ডার ছাড়া গাছ বিক্রি করে থাকে তাহলে অপরাধ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo