শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয়

মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মেহেরপুর শহরে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের কাঁসারী বাজার এলাকার মানিক টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মন্ডলের স্ত্রী।
​স্থানীয় সূত্রে জানা গেছে কসাইখানা থেকে মাংস নিয়ে আসা একটি দ্রুতগামী নছিমনের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীসেবা দেওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ।
​সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে রোকেয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত নারীর পরিবার ও নতুনপাড়া এলাকায় শোকের মাতম চলছে। দুর্ঘটনাকবলিত এলাকায় নছিমনের মতো অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
​খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
​মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo