বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় ভেজাল ও অনিয়ম বিরোধী তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
​অধিদপ্তর সূত্রে জানা যায়, বামনপাড়া এলাকার জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক ও রড-সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় মেসার্স জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং অবৈধভাবে জ্বালানি গ্যাস মজুত ও বিক্রয়ের অপরাধে মেসার্স এ আর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
​একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়।
​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
​অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
​জনস্বার্থে ও ভোক্তা-অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo