মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে সিপিসি-৩ মেহেরপুর কোম্পানী (এসআরবি-১২, সিরাজগঞ্জ) এর সদস্যরা। অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
সিপিসি-৩ মেহেরপুর কোম্পানী এসআরবি ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি রাত নয়টার দিকে নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রথম অভিযান সন্ধ্যা পৌনে ছয়টায় এসআরবি-১২ এর আভিযানিক দল তেরাইল বাগানপাড়া এলাকায় পরিচালনা করে। এ সময় ২৫ পিস ইয়াবাসহ উপজেলার বানিয়াপুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে রাব্বি (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিন দ্বিতীয় অভিযান রাত সোয়া আটটার দিকে তেরাইল এলাকায় পরিচালনা করে। অভিযানে ২৮ পিস ইয়াবা, নগদ ৭,৭২০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার তেরাইল গ্রামের বাগান পাড়ার আব্দুর রহমানের ছেলে
মোঃ ইমানুর রহমান (৪০) ও একই এলাকার মৃত দলীম উদ্দিনের ছেলে।
এদের বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক কেনাবেচা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল বলেও জানান সিপিসি-৩ মেহেরপুর কোম্পানীর ওই কর্মকর্তা।