বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে
মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রাম থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
​আটককৃত চোরেরা হলো— চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের মাঠপাড়ার বিদ্যুৎ হোসেনের ছেলে প্রান্ত পারভেজ (২৪) এবং একই উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সেকেন আলীর ছেলে কবির রাছেল খাজা (৩০)।
মোটরসাইকেলের মালিক গাংনী উপজেলার জালশুকা গ্রামের নওশাদ আলীর ছেলে আলহাজ্ব জানান, তার ব্যবহৃত কালো রঙের ‘এপাচি আরটিআর’ মোটরসাইকেলটি নিজ বাড়ির সামনে পার্ক করে রেখেছিলেন। সকাল ৯টার দিকে সুযোগ বুঝে চোর চক্রের দুই সদস্য বাইকটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি দ্রুতই টের পান গাড়ির মালিক আলহাজ্ব।
​তিনি কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে আশেপাশের ও দূরবর্তী পরিচিত লোকজনকে ফোনে চুরির সংবাদ জানিয়ে দেন এবং নিজেও অপর একটি মোটরসাইকেল নিয়ে চোরদের পিছু ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরেরা প্রথমে দীঘলকান্দি গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেখানে স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা দিক পরিবর্তন করে ভাটপাড়ার অভিমুখে দৌড়াতে থাকে।
​পালানোর একপর্যায়ে ভাটপাড়া বাজারে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে চোরেরা রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় স্থানীয় উৎসুক জনতা ও বাইকের মালিক ঘটনাস্থলেই দুজনকে ঘিরে ধরে আটক করে গণধোলাই দেয়।
​পরবর্তীতে স্থানীয়রা গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চোরদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, উদ্ধার করা মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়াসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo