মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৬) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
​আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত ফাহিম হোসেন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং রাজনগর গ্রামের বেলে পাড়ার ইছাহক আলীর ছেলে।
​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিশু ফাহিম বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফাহিমকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি বাসের চাকার নিচে পড়ে মাথার অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
​ওসি আরও জানান, এ বিষয়ে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo