সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
​চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
​আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই এলাকার মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ অভ্যন্তরে নাগারবিল দিয়ে স্বর্ণ পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
​দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
​এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo