শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর

মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় মানবিক বিভাগ থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে অনন্য নজির স্থাপন করেছেন কৃতি শিক্ষার্থী কামরুন্নাহার নেহা। প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে তিনি ১৩০০ নম্বরের মধ্যে ১১২৫ নম্বর অর্জন করে জেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন।

​তিনি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগের ছাত্রী। নেহা একই প্রতিষ্ঠানের কলেজ শাখার অফিস সহকারী কাম হিসাব সহকারী কোরবান আলী ও স্কুল শাখার সহকারি শিক্ষিকা মালেকা খাতুনের জ্যেষ্ঠা কন্যা।

​সাধারণত একটি প্রচলিত ধারণা রয়েছে যে, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের তুলনায় মানবিক বিভাগে নম্বর কিছুটা কম পাওয়া যায়। তবে নেহার এই সাফল্য সেই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। চলতি বছর মেহেরপুর জেলাজুড়ে মানবিক বিভাগ থেকে তিনিই একমাত্র জিপিএ-৫ (গোল্ডেন) অর্জনের গৌরব অর্জন করেছেন।

​শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার সূত্রে জানা যায়, নেহা পড়াশোনায় শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছিলেন। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা তাকে আজকের এই উচ্চপর্যায়ে নিয়ে এসেছে।

​নিজের এই সাফল্যের বিষয়ে অনুভূতি প্রকাশ করে নেহা বলেন, নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের নিয়মিত পরামর্শই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে আমি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চাই। তিনি তার এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

​নেহার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডি এবং স্থানীয় বিশিষ্টজনেরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এমন সাফল্যে কেবল পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, পুরো গাংনী তথা মেহেরপুর জেলাবাসী গর্বিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo