মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

আল্লাহর দরগা’র শরিফুল ফেন্সিডিলসহ গাংনীতে আটক; মোটরসাইকেল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১১৭৪ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আল্লাহর দরগা গ্রামের নতুন আমদহ পাড়ার শরিফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ বোতল ফেন্সিডিল এবং জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী থানার অধীন ভবানীপুর ক্যাম্পের এস আই সৈয়দ বখতিয়ার, এএসআই আলামিন মামুনুর রশিদ ও কনস্টেবল খাইরুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গাংনী উপজেলার বেতবাড়ীয়া ব্রীজের নিকট মোটর সাইকেল গ্যারেজের সামনে থেকে আটক করেন। আটককৃত শরিফুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা নতুন আমদহ ফরাজিপাড়ার সৈয়দ পরামানিকের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বেতবাড়িয়া ব্রিজ এলাকায় মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম নামের একজনকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন। আটককৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo